July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মালয়েশিয়ায় ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক পাবনার রাহবার খান

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্বে নতুন ইতিহাস লিখছেন পাবনার ঈশ্বরদীর কৃতি সন্তান রাহবার খান। সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র এবং বিশিষ্ট শিল্পপতি মরহুম সঞ্জু খানের বড় ছেলে রাহবার দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬–এ, যা মালয়েশিয়ার কুয়ান্টানে অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে ফুটসালে নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে আসা রাহবার স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর অধিনায়কত্ব পাওয়ায় স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ ও গর্বের ঢেউ উঠেছে। তারা বলছেন— “রাহবার শুধু পাবনার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তার হাত ধরে ফুটসাল খেলায় নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।”

ফুটসাল মূলত ইনডোরে খেলা মিনি ফুটবল, যেখানে প্রতি দলে পাঁচজন খেলোয়াড় অংশ নেন। ছোট আকারের শক্ত, কম বাউন্সিযুক্ত বল ব্যবহার করা হয়। দুটি অর্ধে ২০ মিনিট করে খেলা হলেও গতি, দক্ষতা ও তীব্রতায় এটি সাধারণ ফুটবলের চেয়েও উত্তেজনাপূর্ণ। দ্রুত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ, সীমিত ফাউল এবং নির্ধারিত শাস্তি খেলাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।

বিশ্বব্যাপী খেলা জনপ্রিয় হয়ে উঠছে কারণ এটি খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়।

বাংলাদেশের ম্যাচ সূচি (এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬)

ভেন্যু : স্টেডিয়াম টারটুটুপ সুকΑ, কুয়ান্টান, মালয়েশিয়া

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | বিকেল ২:০০টা
বাংলাদেশ বনাম মালয়েশিয়া

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬:৩০টা
বাংলাদেশ বনাম ইরান

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | বিকেল ২:০০টা
বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত (UAE FA)

ঈশ্বরদী থেকে উঠে এসে আন্তর্জাতিক আসরে অধিনায়কত্ব—এ যেন স্থানীয় মানুষের স্বপ্নপূরণ। তার সহপাঠী, শিক্ষক ও ক্রীড়াবিদরা রাহবারকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন— “রাহবার প্রমাণ করেছে, সুযোগ পেলে বাংলাদেশের যুবসমাজও বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ