September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রশিক্ষণ ভাতা বাড়লো সরকারি কর্মচারীদের

নিউজ ডেস্ক রিপোর্ট

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা পরিপত্র অনুযায়ী, এখন থেকে নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন দৈনিক ৮০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ১০০০ টাকা ভাতা পাবেন।

অন্যদিকে দশম গ্রেড ও এর নিচের পর্যায়ের কর্মচারীদের জন্য এই ভাতা কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
পরিপত্রে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: এই ভাতা বাবদ অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নিজস্ব বাজেট থেকেই এই ব্যয় নির্বাহ করতে হবে। কোনো আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
 
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ