September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করলো বিএসএফ

নিউজ ডেস্ক রিপোর্ট

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের পাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে পুশ ইন করে। পরবর্তীতে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার সংলগ্ন একটি চা দোকানের পাশে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী। আটককৃতদের আদি নিবাস পাবনা জেলায়। তাদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ