June 5, 2026, 4:11 am
শিরনাম :
বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান- একে এম ফজলুল হক মিলন, এমপি

চাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এবারের চাকসু নির্বাচনে ২৬ পদের বিপরীতে সব পদেই প্রার্থীরা হলেন-‎সহ-সভাপতি : সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক : মো. শাফায়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক : আজহারুল ইসলাম বিপ্লব, সহ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক : তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক : শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী-কল্যাণ সম্পাদক : নুজহাত জাহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক : শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক : মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক : ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক : ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক : মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক : শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক : মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক : ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক : আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক : মো. জাবেদ।

‎এছাড়া সদস্য পদে ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন, তায়েফ হোসেন ইমন। ‎‎তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ