October 31, 2026, 5:16 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তীপুর, সাত্তারমোড়, শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় সাড়ে তিনশ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহর আয়োজনে প্রত্যেক পরিবারকে ৮ কেজি করে চাল ও ৪০০ টাকা করে প্রদান করা হয়।

এসময় বিএনপি নেতা মো. সানাউল্লাহ জানান, আমি গত দেড় বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে। আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে। আমি একটি মাদরাসায় চাকুরি করি। সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে দেয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ