July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কবিরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ: দা) সানজিয়া ইসলাম জুইন সভার সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইয়াছিন, পৌরসভার বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, উপজেলা পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক শ্যামল বরন মজুমদার, নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ লাল ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদোষ পালসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সভায় বক্তারা জানিয়েছেন, দুর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়া নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পূজা চলাকালীন টহল জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ