July 25, 2026, 10:39 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সিরাজুল ইসলাম তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। সুযোগে মেয়েটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ৭সেপ্টেম্বর বিকেলে স্কুল ভবনের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে ওই শিক্ষক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।
এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে শিক্ষক সিরাজুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ