September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজাপুর উপজেলার ৯নং সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, রাত ১০টা ৪০ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তারাবুনিয়ায় অভিযান চালায়। রাত ১১টা ১০ মিনিটের দিকে শহিদুল কবিরাজের বসতবাড়ি থেকে শহিদুলের ছেলে মোঃ রুবেল কবিরাজ (২৮) কে আটক করে পুলিশ।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক রুবেলের বসতবাড়িতে রাখা একটি JBL অ্যাম্প্লিফায়ারের ভেতর থেকে একটি নীল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। এর ভেতর থেকে গোলাপি রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম, মোট ১০ গ্রাম ইয়াবা জব্দ করা হয়। এছাড়া রুবেলের প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকা এবং একটি Tecno Ki5k মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের ওসি সেলিম উদ্দিন বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ