September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সুলতান আকন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় থানায় মামলা করেছে তাঁর পরিবার।

সুলতান আকন ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যান। পরে পুলিশের অভিযানে বুধবার রাতে সুলতান আকনকে গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ