July 25, 2026, 11:14 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে সিএনআরএস-ইভলভ প্রকল্পের সমাপনী ও কার্যক্রম টেকসইকরণে কর্মশালা

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে সিএনআরএস-ইভলভ প্রকল্পের উদ্যোগে প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বাগেরহাট, জনাব আহম্মেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ ছাহেব আলী, সিনিয়র সহকারী জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর। আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও মাঠপর্যায়ে কার্যক্রমগুলো কীভাবে টেকসইভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিথিরা বলেন, প্রকল্প শেষে কার্যক্রম টেকসইকরণই আসল চ্যালেঞ্জ। এজন্য স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্চালনায় ছিলেন, সিএনআরএস-ইভলভ প্রকল্পের সমন্বয়ক দেবাশীষ কুমার ঘোষ। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

কর্মশালায় মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সিএসও সদস্য, কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।

জেলা প্রশাসক উপকারভোগীদের নিকট প্রকল্পের অর্জন সম্পর্কে জানতে চাইলে পিএসও সাবেরা ঝর্ণা, কাশেম, রবিউল ইসলাম তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলেন। অনুষ্ঠান শেষে প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ জেলা প্রশাসক বরাবর প্রকল্পের তথ্য সম্বলিত একটি ফাইল হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ