July 25, 2026, 10:39 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর বনানীতে দুটি শিসা বারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫ কেজি শিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও শিসা গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বনানীর ১২ নম্বর সড়কে অবস্থিত ‘আল গ্রিসিনো’ এবং পরে রাত ৯টায় ১৭ নম্বর সড়কের ‘হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এ এই অভিযান পরিচালনা করা হয়।

‎ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, ‘আল গ্রিসিনো’ ও ‘হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-নামের শিসা বারে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল শিসা ও হুক্কা জব্দ করা হয়েছে। ‎অভিযান চলাকালে বারের ভেতরে শিসা পরিবেশন ও সেবনের সরাসরি প্রমাণ পাওয়া গেছে বলে জানায় ডিএনসি। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে শওকত ইসলাম বলেন, বার দুটিতে অবৈধ শিসা সেবনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ১৫ কেজি শিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও শিসা গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।‎

উল্লেখ্য, দেশে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুক্কার মাধ্যমে শিসা পরিবেশন ও সেবন বেআইনি। রাজধানীর অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরেই এ ধরনের বারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা ছিল সীমিত। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিএনসি এসব বারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ