July 25, 2026, 6:34 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো বাংলাদেশ কো. ডল. এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেড়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে স্বাক্ষরিত করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.আবদুর রব এবং ইডটকো বাংলাদেশ কো. ডল. এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ড.সাব্বির আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান,উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.সোহেল আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.এ বি এম আজিজুর রহমান,প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, কম্পট্রোলার ও ইডটকো বাংলাদেশ কো. লি. কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে ইডটকো বাংলাদেশ কো. লি. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পাঁচটি মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ