September 15, 2026, 8:04 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় হাসিনার নামে স্লোগান দেখে, ইউএনও বিরক্ত হয়ে ফিরে গেলেন

নিউজ ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে এখনো লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’- স্লোগান। এতে বিরক্ত হয়ে চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, ‘ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কোনো পুরোনো বস্তায় শেখ হাসিনা নামে স্লোগান থাকতে পারে, কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নামে স্লোগান লেখা কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ