September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে প্রতিবন্ধী যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর আদাখালো গ্রামের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি বলে পরিবার সূত্রে জানা যায়। নিখোঁজ যুবকের নাম মোঃ রিপন (৩০)।

পরিবার জানায়, রিপনের ব্রেন জনিত সমস্যা রয়েছে। তিনি প্রতিবন্ধী হওয়ায় সবসময় পরিবারের তত্ত্বাবধানে থাকতেন। কিন্তু ওই দিন হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। এতে পরিবার-পরিজন দিশেহারা হয়ে পড়েছে।

নিখোঁজ রিপনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিবার জানিয়েছে— তিনি নিয়মিত পান খাওয়ার অভ্যাসে অভ্যস্ত এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে খেলা করার প্রবণতা রয়েছে।

রিপনের বাড়ি রাজাপুর উপজেলার উত্তর আদাখালো গ্রামে, ওয়ার্ড নং-০১, ডাকঘর হাট পুটিয়াখালী (৮৪১০)। তার খোঁজ পেতে না পেরে স্বজনরা এলাকায় খোঁজাখুঁজি করছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭০৩-২০৫৬৭১

স্থানীয় এলাকাবাসী নিখোঁজ রিপনের খোঁজ পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি সমাজের সকলের সহমর্মিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ