September 15, 2026, 3:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যবিদপ্রবিতে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালন

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

বুধবার  (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দক্ষিণ সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবসের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য।

উদ্বোধন অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য বলেন, অণুজীব আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। খাদ্য, ওষুধ, কৃষি, শিল্প ও পরিবেশ রক্ষায় অণুজীব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে কিছু ক্ষতিকর অণুজীব মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালেও গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমাদের শিক্ষার্থীদের গবেষণামূখী হতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই।

অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তীসহ বিভাগটির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ