October 30, 2026, 8:57 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ফকিরহাটের চিত্রানদীতে ৬৫ তম নৌকা বাইচ অনুস্ঠিত

বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মূলঘরের গোদাড়া চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ৬৫তম গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষেরা আনন্দে মেঠে উঠে। দর্শনার্থীদের অংশগ্রহনে মুখরিত হয়ে উঠে চিত্রা নদী এলাকা। উৎসবকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলাও।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ৮টি নৌকা অংশগ্রহন করে। এই নৌকা বাইচ এর আয়োজন করেন কলকলিয়া ত্রিপল্লী মাঝি মিলন সংঘ।

কয়েকজন দর্শনার্থী জানান, তারা পরিবার নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছেন। প্রতিবছর এই দিনে এখানে নৌকা বাইচ দেখতে আসেন। নৌকা বাইচ দেখে তারা অনেক মুগ্ধ।

আয়োজন কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার, সাধারন সম্পাদক পিযুষ সরকার ও মহাদেব বিশ্বাস বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই নৌকা বাইচ এর আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে আশপাশের অঞ্চল থেকে হাজারো মানুষের উপস্থিতি ঘটে।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মোল্লা রাজু আহমেদ, সৈয়দ মাসুদুল ইসলাম , খান আরিফুজ্জামান পিন্টু, সুব্রত গোলদার, নিরুপম মজুমদার প্রমূখ।
বাইচে প্রথম স্থান অধিকার করেছে কলিগাতী নৌকা বাইচ দলএবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ভাই ভাই মায়ারখালী দল।

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে একটি করে ফ্রিজ পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ