July 25, 2026, 10:16 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী ব্যুরো প্রধান

প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৮ সেপ্টেম্বর)।

২০২৩ সালের এদিন তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখায় কর্মরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ কর্মজীবনে রবিউল আনোয়ার টমি নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ সহকর্মীদের কাছে ছিল অনুকরণীয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তাঁর নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সহকর্মী সাংবাদিকরা তাঁকে স্মরণ করে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

সহকর্মীরা জানান, রবিউল আনোয়ার টমি ছিলেন সহজ-সরল, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে।

পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে ক্যামেরাম্যান পদে যোগদান করেন রবিউল আনোয়ার টমি। দীর্ঘদিন ধরে স্ট্রোকসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ