July 25, 2026, 6:38 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে বিক্ষোভের আশঙ্কা, প্রস্তুত নিউইয়র্ক পুলিশ

নিউজ ডেস্ক রিপোর্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সফরকালে সম্ভাব্য বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে সে দেশে এ ধরনের কর্মসূচি ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। এতে অংশ নেওয়ার পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনীতিবিদ থাকছেন সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে। তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সফরকালে নিউইয়র্কে বিক্ষোভ হতে পারে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ধরে নেওয়া হচ্ছে সেখানে বিক্ষোভ হবে। তবে যুক্তরাষ্ট্রে এসব ঠেকানো সম্ভব নয়। নিউইয়র্ক পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।”

ড. ইউনূসের জাতিসংঘ সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, এই সফরে রোহিঙ্গা সংকট, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি এবং টেকসই উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হবে।

প্রধান উপদেষ্টার বৈঠকের সূচিতে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ