October 31, 2026, 3:16 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জামায়াতের জেলা আমীর হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

১৭/৯/২০২৫ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার ৪নং নারিকেল বাড়ীয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর ৮৮(৪) আসনের জামায়াত মনোনীত এম’পি পদপ্রার্থী অধ্যাপক গোলাম দৌলতপুর,খানপুর,ক্ষেত্রপালা,পুনিহার বাজারে মতবিনিময়ে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘার পাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম ,সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মওলানা মো:কামরুল ইসলাম ।

প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার ৫৩বছর পরেও বাংলাদেশের মানুষের তাদের অধিকার ফিরে পায়নি।দূর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মান করতে পারলেই মানুষের অধিকার ফিরে পাবে। জামায়াতে ইসলামী সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের অধিকার নিশ্চিত করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আপনারা সবচেয়ে নিরাপদ এবং শান্তিতে থাকবেন। জামায়াতে ইসলামী সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে  বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ