October 31, 2026, 6:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জাতীয় ঐকমত্য কমিশন: জুলাই সনদ বাস্তবায়নে চারটি মাধ্যম প্রস্তাবিত

নিউজ ডেস্ক রিপোর্ট

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নের চারটি মাধ্যম প্রস্তাব এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন, জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক আদেশ অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে।

ড. আলী রীয়াজ বলেন, অনেক রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, আবার অনেকে নানা ধরনের আলোচনা করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ও বিভিন্ন ফোরামে আলোচনা করবে, তবে কমিশনের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে। অক্টোবরের শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠকের কথা রয়েছে।

বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, যদিও কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, তবুও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। এছাড়া সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাবগুলোও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদ বাড়ানো হলেও কমিশন এক মাস সময় নেবে না; বরং সময় বাড়ানো হয়েছে যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ