July 25, 2026, 9:18 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় পৌর চত্তর থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র‍্যালি ও লিফলেট বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল আলম। উক্ত র‍্যালিতে “নিজ সীমানা পরিষ্কার করি,ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি” স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ। র‍্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিতবর্গ বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আহসান হাবিব,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সেনেটারী ইন্সপেক্টর মোঃ গোলাম ফারুক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনজারবেন্সী ইন্সপেক্টর মোঃ রোজিবুল হক সহ উপস্থিত ছিলেন সকল চাঁপাইনবাবগঞ্জ পৌর- কর্মচারী সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ