September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় পরিবেশবান্ধব ও সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়া উপজেলার ১৫ টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম, ১৫ টি সমন্বিত সবুজ বিদ্যালয় ও মঘিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে এটির উদযাপন অনুষ্ঠানে কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।

অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন প্রোগাম অফিসার আগষ্টিন মিস্ত্রি ও লিপি পান্ডে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন ১১ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরে স্বাভাবিক জীবনে আসার জন্য প্রতিজনকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ