September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আফগানদের টপকে নবম স্থানে বাংলাদেশ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে

আর্ন্তজাতিক ডেস্ক

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে হারানোর পর র‌্যাঙ্কিংয়েও তাদের পেছনে ফেলেছে বাংলাদেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী, টাইগাররা এখন নবম স্থানে।

বাংলাদেশ ও আফগানিস্তান দুদলের রেটিং পয়েন্টই ২২২ হলেও ভগ্নাংশে এগিয়ে থাকায় নবম স্থানে উঠে এসেছে লিটন দাসের দল। ফলে আফগানিস্তান নেমে গেছে দশমে।

র‌্যাঙ্কিংয়ে অন্য দেশগুলোর অবস্থানে পরিবর্তন হয়নি। সপ্তম স্থানে আছে পাকিস্তান (২৩২ পয়েন্ট), আর শীর্ষে ভারত (২৭১ পয়েন্ট)।

গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়, আর এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে আসে টাইগাররা।

তবে মুখোমুখি পরিসংখ্যানে আফগানিস্তান এখনো এগিয়ে। দুই দলের ১৩টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টিতে, আফগানিস্তান জয় পেয়েছে ৭টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ