July 25, 2026, 9:49 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর বিশেষ টহল অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ১৫ মিনিটে সোনামসজিদ বিওপি’র টহলদল কানসাট গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি হলেন –
মোঃ মিজানুর রহমান (২৫), পিতা: মোঃ সেতাবুর রহমান, গ্রাম: উমরপুর, ডাকঘর-ভবানীপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানে তার কাছ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র টহল বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ