September 15, 2026, 1:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরের বায়েজিদ সৌদি আরবে স্টোক করে ইন্তেকাল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভাতকাঠি গ্রামের সন্তান ও সৌদি প্রবাসী মোঃ বায়েজিদ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সৌদি আরবের স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৩৮ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ১২ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করে ইন্তেকাল করেন। বায়েজিদ হাওলাদার মোঃ আসাদ হাওলাদারের ছোট ছেলে। এছাড়া তিনি আলম হাওলাদার ও নুহু হাওলাদারের ছোট ভাই।

প্রবাসী বায়েজিদ হাওলাদারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ