September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে নূর ইসলাম বাকী শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শিক্ষা অঙ্গনের অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন মো. নূর ইসলাম বাকী। সম্প্রতি গুণী প্রধান শিক্ষক বাছাই-২০২৫ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে তিনি আলোচনায় এসেছেন।

মুকসুদপুরের ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এ সম্মান অর্জন করেন। বর্তমানে তিনি ৪৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সাল থেকে তিনি এই বিদ্যালয়ে কর্মরত আছেন। দীর্ঘ ১৬ বছরের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বিদ্যালয়কে আলোকিত প্রতিষ্ঠানে পরিণত করার অক্লান্ত প্রয়াসই তাঁকে এ সম্মানের আসনে বসিয়েছে।

নূর ইসলাম বাকীর শিক্ষা নেতৃত্ব কোনো নতুন বিষয় নয়। তিনি ২০২৩ ও ২০২৪ সালেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক এ অর্জন তাঁর সুনামকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, নূর ইসলাম বাকী শুধু একজন শিক্ষক নন; তিনি একজন অভিভাবক, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা। তাঁর উদ্যোগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, পরিবেশ হয়েছে পরিচ্ছন্ন ও আকর্ষণীয়, আর শিক্ষা হয়েছে আনন্দময়।

তাঁর এ অর্জনে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী-পেশার মানুষ নূর ইসলাম বাকীকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন।

শিক্ষা অঙ্গনে নূর ইসলাম বাকীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি মুকসুদপুর তথা গোটা গোপালগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নের প্রতিচ্ছবি। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা ভবিষ্যতে মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজকে এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ