October 31, 2026, 2:32 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে আসন কর্তনের প্রতিবাদে মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কর্তন করে তিনটিতে নামিয়ে আনার গেজেটের বিরুদ্ধে উত্তাল হয়েছে জনতা। জেলার মানুষের প্রাণের দাবি—“চার আসন বহাল রাখতে হবে, বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” এই দাবিকে সামনে রেখে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল, অবস্থান ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর সকাল থেকেই মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে এক জোরালো বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে নির্বাচন অফিসার কার্যালয় ঘিরে শেষ হয়। মুহূর্তেই এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে “বাগেরহাটের আসন কমানো চলবে না”, “চার আসন চাই, ন্যায় চাই, অধিকার চাই।”

পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, “বাগেরহাটের চার আসন কেবল সংখ্যার বিষয় নয়, এটি জেলার মর্যাদা ও মানুষের দীর্ঘদিনের দাবি। এই অধিকার কেড়ে নেওয়া হলে বাগেরহাটবাসী চুপ করে বসে থাকবে না।”

বক্তব্য দেন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিকদার হারুন আল-রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা একবাক্যে ঘোষণা দেন এই গেজেট জনগণের সাথে প্রতারণা। অবিলম্বে তা বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বাগেরহাটের মানুষের আজকের কণ্ঠধ্বনি স্পষ্ট—“আমাদের আসন ফিরিয়ে দাও, মর্যাদা রক্ষা করো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ