September 15, 2026, 7:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাবনায় চরতারাপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা যুবদল নেতা আব্দুস সালাম প্রামানিক ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, আব্দুস সালাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের অত্যাচারে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে গ্রেপ্তার করা না হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয়রা জানান, সম্প্রতি আব্দুস সালাম প্রামানিকের নেতৃত্বে তোনসের, শামীম, বাবু, শান্ত ও আকাশ গংরা সশস্ত্র হামলা ও গোলাগুলি চালায়। এতে ইউনিয়ন বিএনপি নেতা শেখ শফি, টিক্কা খান ও কাশেম গুরুতর আহত হন। বিএনপি নেতা শেখ শফি এই অপকর্মের প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

এদিকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পাবনা জেলা যুবদল কর্তৃপক্ষ অভিযুক্ত আব্দুস সালাম প্রামানিকের পদবী সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ