September 15, 2026, 9:34 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তকরণের গেজেট প্রকাশ করুন- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 

নিউজ ডেস্ক রিপোর্ট

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তকরণের গেজেট প্রকাশ করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৫ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত শিক্ষাধারাসমূহের একটি। এসকল মাদরাসা, মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত ও নিগৃহীত। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দির্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু অতীতের কোনো সরকারই অদ্যাবধি তাদের দাবিগুলো পূরণ করেনি। ফলে ইবতেদায়ী মাদরাসা সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সমন্বয় করে তাদের সকল সুযোগ-সুবিধা ও অধিকার দিতে হবে। আমি মনে করি তাদের এ দাবি যৌক্তিক। কিন্তু সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলারা এবং ইসলাম বিরোধী একটি চিহ্নিত মহল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার দাবির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছে। অথচ তথ্য সংগ্রহের জন্য কারিগরি ও মাদরাসা শিক্ষা মন্ত্রণালয় নিজ দায়িত্বে ইতোমধ্যে কখনো শিক্ষা মন্ত্রণালয়, কখনো মাদরাসা ও কারিগরি অধিদপ্তর, কখনো বেনবেইজ আবার কখনো মাদরাসা বোর্ড দিন-রাত পরিশ্রম করে একটি প্রস্তাবনা তৈরি করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তকরণের উক্ত প্রস্তাবনা আজও স্বাক্ষরিত হয়নি।

জাতি জানতে চায় কোন কারণে এবং কোন পরাশক্তির পরামর্শে সংশ্লিষ্টরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও ফাইলে স্বাক্ষর করছেন না। তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, ইতোমধ্যে ইবতেদায়ী মাদরাসার সকল শিক্ষক সংগঠন ‘হয় দাবির বাস্তবায়ন, না হয় মরণ’ এ মর্মে কর্মসূচি ঘোষণা করেছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ঘোষিত কর্মসূচি দেশকে অস্থিতিশীল করতে পারে এবং পতিত ফ্যাসিস্টরা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে।

তাই মাননীয় প্রধান উপদেষ্টার যথাশীর্ঘ উচিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তিকরণের ফাইলে স্বাক্ষর করে তা গেজেট আকারে প্রকাশ করা যাতে শিক্ষকদের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা এবং তাদের প্রতি বৈষম্যের অবসান ঘটে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ