September 15, 2026, 8:03 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন লুৎফুজ্জামান বাবর

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে উপস্থিত হন।

বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়।

তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় পরবর্তীতে তার নাম আসামির তালিকায় উঠে আসে। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানসহ বাবরের নাম ওই মামলায় যুক্ত হয়।

এরপর ২০১৮ সালের ১ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রায় সাড়ে ১৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে মামলাটি থেকে খালাস দেন। পরবর্তীতে সব মামলায় খালাস পাওয়ার পর ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

দীর্ঘ প্রায় দুই দশক পর বাবরের এ মন্ত্রণালয় সফরকে রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে বিশেষ নজরে দেখা হচ্ছে।

তথ্য সূত্রঃ ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ