July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

সিঙ্গাপুরের ৬০-তম জাতীয় দিবস উপলক্ষে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

আর্ন্তজাতিক ডেস্ক

সিঙ্গাপুরের ৬০-তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
১৪ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় রাজধানী ঢাকার হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে সিঙ্গাপুরের ৬০-তম জাতীয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মান্যবর মি. ডেরেক লোহ ও চার্জ দ্য এ্যাফেয়ার্স মি. মিচেল লি-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরন্সে ওং-এর উদ্দেশে সিঙ্গাপুরের ৬০-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মান্যবর চার্জ দ্য এ্যাফেয়ার্স মি. মিচেল লি-এর নিকট হস্তান্তর করেন এড. মতিউর রহমান আকন্দ।
এ সময় সিঙ্গাপুর সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং সিঙ্গাপুর সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ