September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃষ্টি ভেজা দুপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম মুকসুদপুরে

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

স্বপ্নপুরের উদ্যোগে মুকসুদপুরের নওহাটা এআরএম উচ্চবিদ্যালয়ে এক অনন্য পরিবেশ সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বৃষ্টি ভেজা দুপুরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বৃক্ষরোপণ, বৃক্ষবিতরণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন, হাদিউজ্জামান হেলাল, নাঈমসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। কার্যক্রমের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে পরিবেশ দূষণ এবং প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

ছাত্র-ছাত্রীরা নতুন গাছ রোপণ ও পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকা নিয়ে উৎসাহী হয়ে উঠেছিল। অনুষ্ঠানে বৃক্ষ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু গাছ পাচ্ছেন না, বরং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার শিক্ষা ও অনুপ্রেরণাও গ্রহণ করছেন।

প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন বলেন, “শিশুদের হাতে একটি গাছ তুলে দেওয়া মানেই তাদের হাতে একটি জীবনের বার্তা তুলে দেওয়া। এ ধরনের কার্যক্রম পরিবেশ সচেতনতার বীজ বোনার কাজ করে।”

এটি ছিল এমন একটি উদ্যোগ যা স্কুল ও সমাজকে একত্রিত করে প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধির একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ