September 15, 2026, 1:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মাঝআকাশে যাত্রীকে বাঁচালেন

আর্ন্তজাতিক ডেস্ক

ভিয়েতনামগামী একটি ফ্লাইটে এক অসুস্থ যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

রোববার (১৪ সেপ্টেম্বর) রুশ সংবাদমাধ্যম আরটি এবং ‘শট’ টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মাঝআকাশে ওই যাত্রীর পাশে থেকে তাকে চিকিৎসা দিচ্ছেন স্বয়ং মন্ত্রী।

ঘটনাটি ঘটে মস্কো থেকে হ্যানয়গামী এক ফ্লাইটে। উড্ডয়নের তিন ঘণ্টার মাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সি এক যাত্রী। পরিস্থিতি সংকটপূর্ণ দেখে ক্রু সদস্যরা মাইকে একজন চিকিৎসকের সাহায্য চান। ঠিক তখনই এগিয়ে আসেন একই ফ্লাইটে থাকা স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

জানা গেছে, অসুস্থ যাত্রীটি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এর ফলে হার্ট অ্যাটাক বা প্রাণঘাতী জটিলতার ঝুঁকি তৈরি করতে পারত। প্রশিক্ষিত চিকিৎসক হিসেবে মিখাইল মুরাশকো বিমানে থাকা ওষুধ ব্যবহার করে তাৎক্ষণিক চিকিৎসা দেন এবং রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করেন।

ভিডিওতে দেখা যায়, মন্ত্রী নিজ হাতে রোগীর যত্ন নিচ্ছেন। তাকে আশ্বস্ত করছেন এবং সোজা হয়ে বসতে সাহায্য করছেন। পরবর্তীতে যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি কোনো জটিলতা ছাড়াই হ্যানয়ে পৌঁছান।

রুশ স্বাস্থ্যমন্ত্রীর এই মানবিক ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ