September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫-২৬ ইংরেজি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মাকসুদা পারভীন, অসীম রঞ্জন সিকদার, মোঃ আমিনুল ইসলাম তালুকদার, নীল কমল সানা, অভিনাস দাড়িয়া এবং মোঃ শহিদুল ইসলাম।

ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান, তানজিলা মল্লিকা এবং জান্নাহ মাসাবী মিরু দুলা।

অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন প্রভাষক নীল কমল সানা, শিক্ষার্থী মৌমিতা মজুমদার, মিমি ও আবিদ হোসেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক তাওহীদুল ইসলাম ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ