September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে শহীদ আব্দুল মালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “শহীদ আব্দুল মালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” উপলক্ষে যশোর  আন্তঃ থানা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায় ঝিকরগাছা নাভারন আকিজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে  এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে শার্শা উত্তর থানা শাখা ও গাজীর দরগা ফাযিল মাদ্রাসা শাখা প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত খেলায় শার্শা উত্তর থানা শাখা বনাম গাজীর দরগা ফাযিল মাদ্রাসা শাখা(১-০) গোলে বিজয় অর্জন করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক ঢাকা মেডিকেল সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থতার প্রধান উপাদান হলো শারীরিক সুস্থতা । খেলা ধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক ও শারীরিক উতকর্ষ। খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুটবল খেলা দেহের জন্য অত্যন্ত উপকারী।” তিনি আরও বলেন, “ এই টুর্নামেন্ট শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার একটি অনন্য প্রয়াস।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের থানা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি খালিদ ইবনে খলিল, নাভারন ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, জেলা অফিস সম্পাদক আজম উবায়দুল্লাহ , জেলা অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত , মাদ্রাসা সম্পাদক হাফেজ মেহেদী হাসান, জেলা কলেজ সম্পাদক ইনামুল ইসলামসহ জেলা ও থানা অন্যান্য নেতৃশীল বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ