July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

মুকসুদপুরে ভুয়া ডাক্তার রেজাউল করিমকে কারাদণ্ড ও অর্থদণ্ড

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে রেজাউল করিম নামে এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ ও ড্রাগ সুপার বিথী রানী মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় হাতেনাতে ধরা পড়েন রেজাউল করিম।

দীর্ঘদিন ধরে চিকিৎসক না হয়েও তিনি প্রেসক্রিপশন দেওয়া, জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার পর্যন্ত করছিলেন। অভিযোগ রয়েছে, তার কারণে বহু রোগী ভোগান্তির শিকার হয়েছেন- কেউ অঙ্গহানি, কেউ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের শিকার।

তদন্তে প্রমাণিত হয়, তিনি ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপশন লিখছেন, লাইসেন্স ছাড়া ওষুধের দোকান চালাচ্ছেন এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রেখেছেন। এমনকি অস্বাস্থ্যকর পরিবেশে রোগী ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছিলেন।

ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে তার দোকান সিলগালা করে দেয়। তবে অভিযান চলাকালে স্থানীয় কিছু মানুষের বাধার মুখেও পড়তে হয় কর্মকর্তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ