July 25, 2026, 9:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় রিয়াদ হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার এক সঙ্গী।

নিহত রিয়াদ হোসেন শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে রিয়াদ ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আরসিএল মোড়ে পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। অপরজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া বাসচালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ