September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইজিবাইক চালক শহিদুল মোল্লা হত্যার ঘটনায় মোঃ নাহিদ শিকদার(৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের আগ মুহূর্তে সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগমুহুর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীণ ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার শিড়ির নিচ থেকে হত্যার শিকার ইজিবাইক চালকের স্কচটেপ পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক শহিদুল মোল্লা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার নাহিদ শিকদার। চুক্তিকৃত টাকার মধ্যে মোঃ নাহিদ শিকদারের নিকট হতে ৩ হাজার টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নাহিদ শিকদার সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী ও তার সহযোগি আসামীরা ইজিবাইক চালক শহিদুল মোল্লা(৪৫)কে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার জন্য কালদিয়া এলাকা ফিরোজুল ইসলাম ফিরোজের পরিত্যক্ত ডেইরী ফার্মে নিয়ে যায়। সেখানে তারা শহিদুল মোল্লার মুখে স্কচটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং মরদেহ সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় শিকার যুবক চলকের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল হাসান বলেন, যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ঘটনাস্থলে নিয়ে ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা করা হয়। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ