October 31, 2026, 1:48 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ধামরাইয়ে নারী মাদক ব্যবসায়ী রুপালী গ্রেপ্তার

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাইয়ে ৬০ পিস ইয়াবাসহ রুপালী বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাটুরিয়া-কালামপুর সড়কের বড়নারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুপালি বেগম ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড়নারায়নপুর ফাঁসি মার্কেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এবিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ