September 15, 2026, 5:09 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

বাগেরহাট প্রতিনিধি

খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধের ৩ দফা দাবি আদায়ে এই পাঁচ জেলায় আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাট আন্তঃজেলা মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিসহ এসব জেলার ৭টি বাস মালিক সমিতির নেতারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবহন ধর্মঘটের ডাক দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নে স্ব-স্ব জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও প্রশাসক নিরব রয়েছে। এই অবস্থায় আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামী ৬ অক্টোবর ভোর থেকে এই পাঁচ জেলার সড়ক মহাসড়কে অনির্দিস্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে।

সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ বাস মালিক সমিতের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ