July 25, 2026, 11:00 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঁঠালিয়ায় এমপি প্রার্থী ড. ফয়জুল হকের গণসংযোগ ও পথসভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি জনগণের কাছে উন্নয়ন, শিক্ষার প্রসার ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পথসভায় ড. ফয়জুল হক বলেন, “রাজনীতি মানে জনগণের সেবা। আমি রাজনীতি করি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে রাজাপুর ও কাঠালিয়াকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করব।”

তিনি আরও বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণই হবে আমার মূল লক্ষ্য। এখানে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই।”

গণসংযোগ কর্মসূচিতে জামায়াত, এনসিপি’র স্থানীয় নেতা, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাধারণ মানুষ তাকে ঘিরে সমর্থন জানায় এবং এলাকার সমস্যা তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ড. ফয়জুল হক তরুণ প্রজন্মের কাছে একজন শিক্ষিত ও সৎ প্রার্থী হিসেবে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে শিক্ষাক্ষেত্রে ও সমাজসেবায় কাজ করেছেন, যার অভিজ্ঞতা জনকল্যাণমূলক কাজে কাজে লাগাতে চান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ, যারা যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে ড. ফয়জুল হককে সমর্থন জানান। পথসভায় তারা বলেন, “আমরা উন্নয়ন চাই, সুশাসন চাই। এ কারণে আমরা ড. ফয়জুল হকের পাশে আছি।”

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ