July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের

আর্ন্তজাতিক ডেস্ক

ইসরাইলের রামন বিমানবন্দর এবং নেগেভের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, চারটি ড্রোন দিয়ে ইসরাইলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যস্তুতে হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

হুথি বিদ্রোহীরা জোর দিয়ে বলেছে, ইসরাইলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না। তিনি বলেন, তিনটি ড্রোন রামন বিমানবন্দরে আঘাত করেছে আর চতুর্থ ড্রোনটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। তার দাবি, সবগুলো ড্রোন সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

সারি বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসের সাথে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, ঠিক যেমনটি অতীতেও হয়েছে।

গত কয়েক মাস ধরে, ইয়েমেন গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলে হামলা চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ