July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য ইকবালের ভাই নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মোঃ ইকবাল হোসেনের ভাই মোঃ হাসান খান (২৪) এক সপ্তাহ ধরে নিখোজ রয়েছেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন প্রতিবন্ধী ক্রিকেটার মোঃ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি এই ডায়েরী করেন।

নিখোজ মোঃ হাসান খান মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত মোঃ ইলিয়াস খানের ছেলে। হাসান খান একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মাঝারি গড়নের এবং ওজন আনুমানিক ৫০ কেজি।মুখে হালকা দাড়ি আছে। সে একা একা চলাচল করতে পারে বলে জানান বড় ভাই মোঃ ইকবাল হোসেন। তিনি স্বাভাবিকভাবে বাংলাতেই কথা বলেন।

তিনি বলেন, ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী এলাকা থেকে মোঃ হাসান খান নিখোজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আপন ছোট ভাইয়ের খোজ না পেয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান ইকবাল হোসেন।

নিখোজ মোঃ হাসান খানের মা মোমেনা বেগম বলেন, প্রায় এক সপ্তাহ হয় আমার ছেলে মুখ দেখি না। আমার পাগল ছেলে, কোথায় আছে কেমন আছে জানি না। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলেকে খুজে বের করতে সহযোগিতা করুণ।

হাসান খানের সন্ধ্যান পেলে ০১৯১৯০৭২৭০৭ মুটোফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিখোঁজের বড় ভাই একটি সাধারণ ডারেয়ী করেছেন। আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। সেই সাথে সম্ভাব্য সব স্থানে খোজ নেওয়া হচ্ছে। বিসয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ