July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ধামরাই সরকারি কলেজের অর্নাস বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ধামরাই সরকারি কলেজের অর্নাস প্রথমবর্ষ (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন প্রোগ্রাম ” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। অর্নাস প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.ইফতেকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক,শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.শফিউল্লাহ।

ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো.আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো.টিটোন হোসাইন ও প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অর্নাস প্রথম বর্ষের “ওরিয়েন্টেশন” অনুষ্ঠানে মাস্টার্স শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো.ফাহাদ হোসেন, ছাত্র শিবিরের সভাপতি মো.শরিফুল ইসলাম,অর্নাস চতুর্থ-তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আজিম, শাকিল শেখ, তৌফিক সোহেল,মিজান,সুমন,তারেক, ইমরানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ