September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ – সেলিমুজ্জামান সেলিম

মোহাম্মদ আম্মার মিয়া অসীম, গোপালগঞ্জ প্রতিনিধি

দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে এবং ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর সদর ঈদগাহ প্রাঙ্গণে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে বক্তবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড (টেংরাখোলা) সভাপতি মো. রুস্তম মোল্যা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একে আসাদ মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, জেলা বিএনপির সদস্য অ্যাড. এম. এ. সেলিম, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর শরীফ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল মিয়াসহ অনেকে।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিকেলে মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাশালিয়া ইউনিয়ন বিএনপির পরিচিতি ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ