July 25, 2026, 9:00 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে মাইক্রোবাসে তল্লাশিতে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক-২

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় মাইক্রোবাসে বহন করা ১৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মেহেরেপুর জেলার সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে তোফাজ্জেল (৪৫) এবং ওই এলাকার দিঘীরপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো. রিজন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ফরিদপুরে অবস্থিত র‌্যাব-১০ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করা হয়। পরে রাত সোয়া ২ টার দিকে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ২ জনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ  বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

ফরিদপুর র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকর জানান, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ