September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে সনাতনী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম রাউজানে প্রতি বছরের ন্যায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাউজানে এবারও অনুষ্ঠিত হয় “বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা – ২০২৫”

১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এতে রাউজানে মাধ্যমিক প্রাথমিক ও সকল বয়স এর শিক্ষার্থী সহ মোট ১,১০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করছে “সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখা”। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ,সহ স্ব স্ব ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বরোপ এর লক্ষ্যে প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসু পালিত ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, প্রাক্তন শিক্ষক অরুণ দাশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে কে শর্ম্মা (জনি), রাখেশ সরকার, পার্থ দে, শান্তু বনিক,আকাশ দাশ,নিলয় ভট্টাচার্য, শুভজিৎ বনিক,নিরুপম দাশ, টিটন দাশ, রিমা রায়,শিপ্রা বনিক,টুম্পা দাশ,নিলয়,পুস্পক,ভোমর দাশ,সাগর দাশ, শুভ শীল সহ আরো অনেকে।

সুজন দাশ ( সহকারি শিক্ষক)এর পরিচালনায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শ্রীমান দাশ শুভ এবং সাধারণ সম্পাদক অনিক দাশ শুভ সকলকে পরীক্ষায় উপস্থিত থেকে শিক্ষার্থী,অভিভাবক, অতিথিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ