July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাউজানে বাবার ২৯৫তম আর্ভির্ভাব উৎসব উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর শাশ্বত সংঘের আয়োজনে শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, শ্রীরাম লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম শুভ আর্ভির্ভাব উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো মহাধর্মীয় আয়োজন বিশ্বশান্তি গীতাযজ্ঞ।

দুই দিনব্যাপী এই আয়োজনে প্রধান প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঊষা কীর্তন, বাল্য ভোগ, বাবার পূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, দীক্ষাদান, বাবার রাজভোগ, মহাপ্রসাদ বিতরণ, গীতা যজ্ঞ পূর্ণাহুতি এবং সমবেত প্রার্থনা।

অনুষ্ঠানের প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং অধ্যক্ষ শঙ্করাচার্য শিমুল, সীতাকুণ্ড,  আরো উপস্থিত ছিলেন সভাপতি মৃদুল সেন, সহ সভাপতি কিরণ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার দে, বাপ্পা চক্রবর্ত্তী সহ শাশ্বত সংঘের সকল সদস্যবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ সমবেত হয়।

উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতানপুর শাশ্বত সংঘ পরিচালনা পরিষদ। আয়োজকরা জানিয়েছেন, এই মহাধর্মীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ