September 15, 2026, 9:35 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষকদের ভোট দিবে না, ইসলামী আন্দোলনের সিনি: নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীম

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে গনসামাবেশে ইসলামী আন্দোলনে র সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষকদের ভোট দিবে না, ওদেরকে ভোট দিলে রাস্তায় হাঁটতে পারবেন না

প্রয়োজনীয় রাষ্ট্র সংষ্কার, পিআর পদ্ধতিতে সুষ্ঠ নির্বাচন ও বাগেরহাট জেলায় চারটি আসন পুন:বহালের দাবিতে ইসলামী আন্দোলন বাগেরহাটের উদ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এই সমাবেশে বক্ততাকালে সিনিয়র নায়েবে আমীর বলেন,
মানুষ ভোট দেয় নিজের নিরাপত্তার জন্য । জান,মাল ইজ্জতের রক্ষার জন্য জনগন ভোট দেয়। যাদের কাছে কোন ক্ষতি হবে না। সুন্দরী মেয়েরা রাস্তায় হাঁটলে ইভটিজিংয়ের শিকার হবে না। ধর্ষিতা হবে না। বাজারে লুটপাট করা হবে না। ব্যবসা বন্ধ করা হবে না। কাদের কাছে নিরাপাদ তা জনগন জেনেগেছে। তারা জানে ওদের মার্কার মধ্যেই ধোকাবাজী।

ঢাকা ইউনিভারসিটির ছাত্রীরা সবাই কি বিজয়ীদের দল করে। না ? তারা নিরাপত্তার জন্য ভোট দিয়েছে। সেখানে রাম-বামেরা হেরেছে। সেখানে মূলত: ভারতের কবরের বিজয় হয়েছে। রাম-বামেদের পরাজয় হয়েছে। ইসলামী আন্দোলন বাগেরহাটের সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপত্তিত্বে স্থানীয় রেলরোড চত্বরে শনিবার বিকালে এই গনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্ততা করেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব শেখ আতিয়ার রহমান , সিনিয়র সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী বাগেরহাটের জেলা আমীর মাও রেজাউল করীম, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল, জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবর রহমান শামীম, মাওলানা আবুবকর, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শেখ মোহাম্মদ নাসরুল্লাহ, মুফতি নুরুজ্জামান, মুফতী তরিকুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।

নায়েবে আমীর আরও বলে ৫৩ বছরে যাদের কাছে জনগনের জানমালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেই যোগ্যতার যোগ্য নয়। বিএনপি ১৯৯১ সালে থেকে ২০০৬ সালে দেশকে দূর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষকদের ভোট দিবে না, ওদেরকে ভোট দিলে রাস্তায় হাঁটতে পারবেন না। এই দেশের মানুষ ওদের ভোট দিবে এই বিশ্বাষ হয় না।

ইসলামকে একটা বার পরীক্ষা করার আহবান জানান তিনি। এই পরীক্ষায় ফেল করলে ২য় বার আপনাদের কাছে আর পরীক্ষার জন্য আসবো না বলে তিনি উল্লেখ করেন।

এ সময়ে তিনি বাগেরহাটের ৪ টি আসন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নিকট দাবী জানান। পরে প্রধান অতিথি বাগেরহাটের ৪ টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ