September 15, 2026, 1:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

আর্ন্তজাতিক ডেস্ক

ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত। গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ‘নিউ ইয়র্ক ঘোষণা’ সমর্থনকারী একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাব উত্থাপন করে ফ্রান্স। প্রস্তাবে বলায় হয়, ভারতসহ বিশ্বের ১৪২টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। এ ছাড়া ১২টি দেশ ভোট দেয়নি।

‘ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন’- এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপর করা হয়। এতে সমর্থনকারী ১৪২টি দেশের মধ্যে ভারতও ছিল। এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে।

তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে। ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে ‘বাস্তববতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন। প্রস্তাবে বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো- আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ